০৪ নভেম্বর, ২০২২ ০৫:২২ পিএম

‘রক্তের রোগের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে’

‘রক্তের রোগের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে’
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

মেডিভয়েস রিপোর্ট: প্রান্তিক মানুষের সুস্থতার জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ও রক্ত রোগের বিশেষ সেবাকে প্রসারিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বিতভাবে কাজের পাশাপাশি এই সেবার আরো প্রসার ঘটাতে হবে।

আজ শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম হেমাটোলজির কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি সরকার কর্তৃক নেওয়া বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পূর্ণরূপে সফল করতে হেমাটোলজিস্টবৃন্দের প্রতি আহ্বান জানান। এ ছাড়া দেশের সকল সরকারি মেডিকেল কলেজে হেমাটোলজি বিভাগ চালু, সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ পূরণ, বিভিন্ন মেডিকেল কলেজে এ বিষয়ে উচ্চতর কোর্স চালুর বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

সেমিনারে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো. মাহবুবুর রহমান ব্লাড ক্যান্সারসহ রক্ত রোগসমূহের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেমাটোলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এতে গবেষণাপত্র পাঠ করেন ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজির সভাপতি জোস রাইট এবং যুক্তরাজ্য ও ভারত থেকে আগত বিশিষ্ট হেমাটোলজিস্টবৃন্দ।

আন্তর্জাতিক সম্মেলন ‘৫ম বাংলাদেশ হেমাটেকন ২০২২’ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন ইউরোপিয়ান হেমাটোলজি এসোসিয়েশন সভাপতি। দেশি-বিদেশি হেমাটোলজিস্টবৃন্দ ব্লাড ক্যান্সারসহ অন্যান্য রক্ত রোগ বিষয়ে আধুনিক চিকিৎসা নিয়ে বিশদ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। তারা বাংলাদেশে হেমাটোলজি রোগের চিকিৎসার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং সোসাইটির কার্যক্রমের উত্তরোত্তর উন্নতিও কামনা করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ ও বৈজ্ঞানিক উপ-কমিটির আহ্বায়ক ডা. আমিন লুৎফুল কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। হেমাটোলজি সোসাইটির সভাপতি বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এ কে এম আমিরুল মোরশেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম। পরে এক জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কনফারেন্স সমাপ্ত হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত