০৪ নভেম্বর, ২০২২ ০৮:৩৩ পিএম

আগামী মাসে দেশে ফিরছেন ডা. সেব্রিনা ফ্লোরা

আগামী মাসে দেশে ফিরছেন ডা. সেব্রিনা ফ্লোরা
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। (ফাইল ছবি)

মেডিভয়েস রিপোর্ট: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। আগামী মাসের মাঝামাঝি তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সেব্রিনা ফ্লোরার পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ কথা জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, মীরজাদী সেব্রিনা ভালো আছেন। তাঁর জ্বর নেই। চিকিৎসকেরা তাঁকে মাস্ক না পরেই থাকতে বলেছেন। তিনি টেলিভিশন দেখছেন।

প্রসঙ্গত, আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টমি করা হয়েছিল। তাঁকে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

জনস্বাস্থ্যের বিষয়গুলো সহজবোধ্য ও স্পষ্ট করে ব্যাখ্যা করার ক্ষেত্রে মীরজাদী সেব্রিনার সুনাম আছে। মহামারির শুরু দিকে তিনি ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক। তিনি সেই সময় প্রতিদিন ঠিক দুপুর ১২টায় মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন। নির্দিষ্ট সময়ে উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের কারণে মীরজাদী সেব্রিনা জনপ্রিয় হয়ে ওঠেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক