০৪ নভেম্বর, ২০২২ ০৪:৫৫ পিএম

মৃত্যুহীন দিনে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

মৃত্যুহীন দিনে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ২৫ শতাংশ।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন।

আজ শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮৩টি চলমান পরীক্ষাগারে দুই হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় দুই হাজার ৭০৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৫০ লাখ ১৮ হাজার ১০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৯ লাখ দশ হাজার ৫১২টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ সাত হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৪১ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক