৩০ অক্টোবর, ২০২২ ০৪:১৩ পিএম

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে।

আজ রোববার ( ৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৭৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ৩৬০টি।

এতে আরও বলা হয়েছে, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক