২৪ অক্টোবর, ২০২২ ০৪:৩২ পিএম

সিএসএসবির বার্ষিক সম্মেলন ‘ঢাকা মিট ২০২২’ সম্পন্ন

সিএসএসবির বার্ষিক সম্মেলন ‘ঢাকা মিট ২০২২’ সম্পন্ন
সিএসএসবি আয়োজিত দু’দিনের এ সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

মেডিভয়েস রিপোর্ট: ‘তারণ্যের শক্তি এবং ঐক্যের চেয়ে শক্তিশালী কোনো কিছুই নেই’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে কার্ডিয়াক সার্জারি সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) বার্ষিক সম্মেলন ‘ঢাকা মিট ২০২২’ এর অনুষ্ঠান।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিএসএসবির উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সিএসএসবি আয়োজিত দু’দিনের এ সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়ে বিভন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তাব্য প্রদান করেন।

এতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও অধ্যাপক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম বলেন, সিএসএসবি প্রমাণ করে দিল যে, ‘তরুণদের ঐক্য এবং শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। তরুণদের দলগত কাজের মাধ্যমে সব ধরনের অসাধ্যকে সাধ্য করা সম্ভব।’

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সিএসএসবির নেতৃবৃন্দসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক অভিবাদন জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত