১১ অক্টোবর, ২০২২ ০৩:২০ পিএম

এফসিপিএস ফরেনসিক মেডিসিন ১ম পর্ব পরীক্ষার সময়সূচি পরিবর্তন

এফসিপিএস ফরেনসিক মেডিসিন ১ম পর্ব পরীক্ষার সময়সূচি পরিবর্তন
এফসিপিএস ফরেনসিক মেডিসিন প্রথম পর্ব পরীক্ষা ১১ থেকে ২০ অক্টোবরের পরিবর্তে আগামী ৫ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস ফরেনসিক মেডিসিন প্রথম পর্ব পরীক্ষা ১১-২০ অক্টোবরের পরিবর্তে আগামী ৫-১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (ফরেনসিক মেডিসিন) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স ১১-২০ অক্টোবরের পরিবর্তে আগামী ৫-১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (সাপ্তাহিক এবং সরকারি ছুটি ব্যতিত) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিসিপিএসে সশরীরে এবং জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে।’ 

এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব,বিসিপিএস’ বরাবর তিন হাজার টাকা ইউসিবিএল (UCBL) এবং ডিবিএল (DBL) ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন  করা যাবে।’

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত