০৭ অক্টোবর, ২০২২ ০৪:২২ পিএম

শান্তিতে নোবেল পেলেন এক মানবাধিকার কর্মী-দুই সংস্থা

শান্তিতে নোবেল পেলেন এক মানবাধিকার কর্মী-দুই সংস্থা
এ বছর শান্তিতে নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন। 

মেডিভয়েস ডেস্ক: চলতি বছরে শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেলজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।

পুরস্কারপ্রাপ্তরা নিজ নিজ দেশে অনেক বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষায় প্রচার চালিয়ে আসছে। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো নথিভুক্ত করার প্রচেষ্টা চালিয়েছেন। তারা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন বলেও জানানো হয়।

শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজীয় নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তি পুরস্কার নরওয়ের অসলো থেকে ঘোষণা দেওয়া হয়। কাজটি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী করা হয়।

শান্তিতে এই নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন। 

এ বছর সোমবার (৩ অক্টোবর) নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়, যা আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা শেষ হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও