০২ অক্টোবর, ২০২২ ০৮:৩৩ পিএম

বিদেশগামীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন

বিদেশগামীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার আর্মি স্টেডিয়ামে সরকার পরিচালিত বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সুযোগ শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে স্থানান্তর করা হবে।

আজ রোববার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে বিদেশগামী যাত্রীদের করোনা নমুনা পরীক্ষাকেন্দ্র আর্মি স্টেডিয়ামের পরিবর্তে শ্যামলীতে ২৫০ বিশিষ্ট টিবি হাসপাতালে চালু করা হবে। গত ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর এই স্টেডিয়ামে করোনার নমুনা পরীক্ষার সুবিধা চালু করে।

এর আগে ঢাকার মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হতো বিদেশগামী যাত্রীদের। সরকারি ব্যবস্থায় যে কোনো বিদেশগামী বাংলাদেশি যাত্রী মাত্র ১০০ টাকায় এই সেবা নিতে পারেন।

এছাড়াও, সরকারি ব্যবস্থার অধীনে আরও ১৬টি জেলায় একই পরিষেবা পাওয়া যায়। এছাড়াও, ৭০টি বেসরকারি ল্যাব আছে যেখান থেকে ২ হাজার ৫০০ টাকায় একই পরিষেবা সরবরাহের অনুমতি আছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক