২০ সেপ্টেম্বর, ২০২২ ০২:০৩ পিএম

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট কোর্সের সূচি প্রকাশ

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট কোর্সের সূচি প্রকাশ
অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স, যার মেয়াদকাল চার বছর। বিভিন্ন দেশে চাকরির সুযোগের জন্য প্রায়ই এই দক্ষতার প্রয়োজন পরে।

মেডিভয়েস রিপোর্ট: আমেরিকান কলেজ অফ সার্জন্স (এসিএস), বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এবং সোসাইটি অফ সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) কোর্স আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর বিসিপিএসে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিসিপিএস'র অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স, যার মেয়াদকাল চার বছর। বিভিন্ন দেশে চাকরির সুযোগের জন্য প্রায়ই এই দক্ষতার প্রয়োজন পড়ে।’

এতে আরও বলা হয়েছে, ‘আগ্রহী ব্যক্তিদের আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিসিপিএস’র নির্ধারিত ফরম পূরণ করে ৩০,০০০ টাকা পে অর্ডারে মাধ্যমে বিসিপিএসে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নম্বর:০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট নম্বর: ২০৭১৫০০০০০৮৮৭) জমা অনুরোধ করা হচ্ছে।’

প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ফর্মের সাথে স্নাতক ডিগ্রি পাসের প্রশংসাপত্রের একটি ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও বিসিপিএস (অর্থ বিভাগ) থেকে কোর্স ফি’র অর্থ রসিদের একটি অনুলিপি জমা দিতে হবে’, উল্লেখ করা হয়েছে নোটিসে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত