১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৩:১৬ পিএম

উপজেলার ৩১ শয্যার অনেক হাসপাতাল ১০০ শয্যার করেছি: প্রধানমন্ত্রী 

উপজেলার ৩১ শয্যার অনেক হাসপাতাল ১০০ শয্যার করেছি: প্রধানমন্ত্রী 
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: উপজেলার মাত্র ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলো জনসংখ্যা ও রোগীর হিসাব বিবেচনা করে ১০০ শয্যার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দেশে চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উপজেলার হাসপাতালগুলো মাত্র ৩১ শয্যাবিশিষ্ট ছিল। জনসংখ্যা ও রোগীর হিসাব নিয়ে অনেক হাসপাতাল ১০০ শয্যার করে দিয়েছি। জেলার হাসপাতালগুলো ১০০ শয্যার ছিল। রোগী কেমন আসে সেটার হিসাব করে কোথাও ২৫০ শয্যার এবং বড় বড় শহরগুলোতে ৫০০ শয্যা পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছি।’

অনেক ডাক্তার ও নার্স জেলা, উপজেলা পর্যায়ে যেতে চান না জানিয়ে তিনি আরও বলেন, ‘জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দিয়েছি, সুযোগ-সুবিধা দিয়েছি, কিন্তু তারপরও চিকিৎসক ও নার্সের অভাব দেখা যায়। অনেকেই জেলা, উপজেলা পর্যায়ে যেতে চান না। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আশা করি, আমাদের ডাক্তাররা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখবে এবং চিকিৎসা সেবা দিতে উপজেলা পর্যায়ে যাবেন।’

প্রধানমন্ত্রী বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া যায়। সেটা আরও জোরদার হওয়া দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়েব ক্যামেরার মাধ্যমে উপজেলা পর্যায়ে যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ঢাকার বাইরে বিভিন্ন উপজেলার মানুষ যাতে চিকিৎসা সেবা পান, সেদিকে আরও নজর দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক