১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫২ এএম

সাজেদা চৌধুরীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

সাজেদা চৌধুরীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (৮৭) গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন।  

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী, দেশের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী তাঁর সততা, মেধা ও কর্মকৌশল দিয়ে সারাজীবন দেশসেবা করে গেছেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ে নারী আন্দোলন এবং ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের প্রশিক্ষণ ও সংগঠিত করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করেছেন। 

তাঁর মৃত্যুতে বাংলাদেশ অনুপ্রেরণীয় এক গুণী ব্যক্তিত্বকে হারালো। দেশবাসী তাঁকে শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে বলে শোক বার্তায় জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, রোববার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (৮৭) শেষ নিঃশেষ ত্যাগ করেন।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক