করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ডা. মাহাথির মোহাম্মদ
মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।
বুধবার (৩১ আগস্ট) সকালে মাহাথিরের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণের জন্য জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাঁর স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ আগেই কোভিডের টিকা নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারির শেষদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সে সময়ও তিনি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসা নেন।
প্রসঙ্গত, ১৯৮১ সালে প্রথমবার ক্ষমতায় আসেন মাহাথির, এরপর ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ ২০১৮ সালে নিজের সাবেক দলের বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হন তিনি, কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
সূত্র: আল জাজিরা।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’