৩০ অগাস্ট, ২০২২ ০৪:২০ পিএম

চমেকের ডা. সাইফ উদ্দিন আর নেই

চমেকের ডা. সাইফ উদ্দিন আর নেই
ডা. সাইফ উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন আহমেদ মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেসিডেন্ট অর্থোপেডিক ডা. আকিল ইবনে তাহের মঙ্গলবার বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আকিল বলেন, ডা. সাইফ দুপুর ১২টার দিকে ইনফিরিয়র এম আই লক্ষণ দেখা দিলে কার্ডিওলজি বিভাগে যান। সেখানে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করা হয়। পরে ক্যাথল্যাবে পিসিআই পরীক্ষা করার সময় এম আই জটিলতা আরও বেড়ে যাওয়ার কারণে মৃত্যবরণ করেন তিনি।

আজ বাদ মাগরিব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেন্ট্রাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ৯টায় ফেনীর পরশুরামে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. সাইফ উদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা।

ডা. সাইফ উদ্দিন আহমেদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক