২৭ অগাস্ট, ২০২২ ১০:৩০ পিএম

শিক্ষার্থীদের তোপের মুখে কেয়ার মেডিকেলের চেয়ারম্যান

শিক্ষার্থীদের তোপের মুখে কেয়ার মেডিকেলের চেয়ারম্যান
আজ শনিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

মেডিভয়েস রিপোর্ট: মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাকার মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. পারভীন ফাতেমা। এ সময় তাঁকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের হাতে অনেক ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। তার একটিতে লেখা ছিল, ‘অনুমোদনহীন কলেজ কীভাবে চলে?’

জানা গেছে, বিএমডিসির শর্ত অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো মেডিকেল কলেজ হাসপাতালে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, রোগী ও চিকিৎসক। কলেজটিতে ব্যাপক শিক্ষক সংকট, কলেজ থেকে হাসপাতালের দূরত্ব অনেক। কলেজ হাসপাতালটিতে ২৫০ শয্যা থাকার কথা থাকলেও আছে মাত্র ১৭৯ শয্যা, সংকট রয়েছে আরও ৬১টি শয্যার। এসব কারণে কেয়ার তৃতীয় ব্যাচ থেকে বিএমডিসি কলেজটির অনুমোদন বাতিল করে দিয়েছে। এর পর থেকেই মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক