সরকারি মেডিকেলে বাড়ছে শিক্ষক ও আসন সংখ্যা
মেডিভয়েস রিপোর্ট: সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের আসনসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সিট (আসন) বাড়াচ্ছি। বেসরকারিতে সিট সাড়ে ছয় হাজারের মতো আছে। সরকারি মেডিকেল কলেজে সিট আছে সাড়ে চার হাজারের মতো। আমরা গত তিন বছরে প্রায় ১২শ সিট বাড়িয়েছি সরকারি মেডিকেল কলেজগুলোতে। সরকারি মেডিকেল কলেজে আরও সিট বাড়াব যাতে আমাদের ছেলে-মেয়েরা বিনা পয়সায় ডাক্তারি শিক্ষা লাভ করতে পারে৷ তবে বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এখন আমরা আর সেভাবে বেসরকারি মেডিকেলে বাড়াতে চাই না।’
তিনি বলেন, ‘সভায় আমরা বেশকিছু আলোচনা করেছি। আমাদের মেডিকেল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নার্সিংয়ের শিক্ষা, ম্যাটস আইএইচটি-এ সবগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ল্যাবরেটরি যেটা প্রয়োজন, আধুনিকায়নের বিষয়েও আলোচনা হয়েছে।’
নতুন নতুন যেখানে মেডিক্যাল কলেজ হয়েছে সেখানে শিক্ষক কম রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমরা দেখেছি, আমরা আতঙ্কিত হবো না কিন্তু আমরা শঙ্কিত যে আমাদের শিক্ষকের হার খুব কম। প্রফেসর যা প্রয়োজন তার তুলনায় দেশে বর্তমানে অর্ধেক রয়েছে। আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। নতুন নিয়োগের মাধ্যমে, পদোন্নতি দিয়ে এবং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এটি পূরণ করার চেষ্টা করবো।’
-
২৯ অগাস্ট, ২০২৫
রম্যগল্প
পরীক্ষা কক্ষে একদিন
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ডিসেম্বর, ২০২৪
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৯ নভেম্বর, ২০২৩