হ্যান্ডস ফর হিউম্যানিটি’র উদ্যোগে মেডিকেল শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: Hands For Humanity এর আয়োজনে ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মাঠে Hands For Humanity এর মডারেটর বিশিষ্ট স্পাইন সার্জন ডা. আব্দুল্লাহ আল মাহমুদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ডা. আল মাহমুদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের লেখাপড়ার প্রচণ্ড চাপ থাকে, তবে এর মাঝেও সুযোগ অনুযায়ী খেলাধুলা করার প্রয়োজন রয়েছে। কারণ, এতে শরীর চর্চা হয়, সুস্থ থাকা যায় ও মন প্রফুল্ল থাকে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে (Extra Curricular Activity) অন্যান্য কাজে যুক্ত রাখতে, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে Hands For Humanity এর পাশে থাকবো।’
এ বছর টুর্নামেন্টে সর্বমোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বিজয়ী হয়েছে Team Cerebrum। সর্বোচ্চ গোল করে ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন Team Cerebrum এর ক্যাপ্টেন ইবনে সিনা মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ ওমর শিবলু।
পুরস্কার বিতরণ শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধনে সর্বদা পাশে থাকবে Hands For Humanity।
প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স আপ দলকে নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করা হয়েছে।