চমেকে এফসিপিএস কোর্স চালুর অনুমতি
মেডিভয়েস রিপোর্ট: চারটি বিভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজে এফসিপিএস কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘জুলাই ২০২২ সেশন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স এবং অবস্ অ্যান্ড গাইনি প্রত্যেক কোর্সে প্রতিটি সেশনে ১০ জন শিক্ষার্থী নিয়ে এফসিপিএস কোর্স চালুর লক্ষ্যে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।’
এর আগে গত বছরের ২ অক্টোবর দেশের চিকিৎসা বিজ্ঞানকে আরও প্রসারিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় কোর্স পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন তাঁরা।
কোর্সের বিষয়ে জানতে চাইলে চমেকের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার মেডিভয়েসকে জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তর ও বিসিপিএসের কর্মকর্তারা আমাদের মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে গেছেন। তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে রিপোর্ট দিবেন। রিপোর্ট পজিটিভ হলে হয়তো আগামী জানুয়ারি বা জুলাই মাসের কোর্সে শিক্ষার্থী ভর্তি হতে পারে।’
-
১৮ অগাস্ট, ২০২২
-
০২ অক্টোবর, ২০২১
-
১০ মার্চ, ২০২১
-
২৬ ডিসেম্বর, ২০২০