১৮ অগাস্ট, ২০২২ ০১:১৫ পিএম

পাবনা জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাবনা জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
পাবনা জেনারেল হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: আবাসিক ভবনে পানির সমস্যা নিরসন ও লোডশেডিং বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করছে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।

এ বিষয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন বলেন, কয়েকদিন যাবৎ আবাসিক হোস্টেলে পানি সরবরাহে হচ্ছে না। বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। তাই এ বিষয়ে সমাধানের দাবিতে কর্মবিরতি চলছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীর মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টার্ন চিকিৎসকদের বিল্ডিংয়ে পানির অভাব ও লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে তারা পানি সরবরাহের বড় মেশিন নষ্ট হওয়া ও লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। এজন্য পানির বিকল্প ব্যবস্থা করে এ বিষয়ে তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করেন তিনি।

তিনি জানান, ইদানিং দেশের সব প্রতিষ্ঠানে এই লোডশেডিং হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখানেও সমস্যা হচ্ছে।

তিনি আরও জানান, এতে রোগীদের চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হওয়ায় আপাতত সহকারী চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক