১৮ অগাস্ট, ২০২২ ১১:৩৬ এএম

সিওমেক হাসপাতালে দশম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন

সিওমেক হাসপাতালে দশম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জন্ম-বধির ৫ বছরের নীচে শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে কানের এই ব্যয় বহুল অপারেশনটি করা হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ‘কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমে’ সফলভাবে ১০তম কক্লিয়ার ইমপ্লান্ট সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) রাতে এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন হয়।

সিওমেক হাসপাতালের লেজার সার্জন (নাক, কান ও গলা) বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈম, সিলেট মেডিকেলের নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং গেস্ট সার্জনদের সহোযোগিতায় এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। 

এতে অংশগ্রহণ করেন কক্লিয়ার ইমপ্লান্ট টিম, এনেস্থেশিয়া টিম, হাসপাতাল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, অটোল্যারিঙ্গোলজি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকগণ, বিএসএমএমইউর কক্লিয়ার ইমপ্ল্যান্ট টিম, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, সিএমএইচ এবং বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. হারুনর রশিদ তালুকদার।  

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জন্ম-বধির ৫ বছরের নীচে শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে কানের এই ব্যয় বহুল অপারেশনটি করা হচ্ছে। তাই কারও পরিচিত বা আশে পাশে এমন রোগী থাকলে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে পাঠানোর জন্য আহবান করা যাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক