১২ অগাস্ট, ২০২২ ০৪:৩৪ পিএম
ভুয়া চিকিৎসক ও নিবন্ধনহীন

কামরাঙ্গীরচরের রিভার সাইড মেডিকেল বন্ধের নির্দেশ 

কামরাঙ্গীরচরের রিভার সাইড মেডিকেল বন্ধের নির্দেশ 
কোনো মেডিকেল কলেজে পড়ালেখা না করলেও বিএমডিসির নম্বর জালিয়াতি করে এখানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন একাধিক ভুয়া চিকিৎসক।

মেডিভয়েস রিপোর্ট: নিবন্ধনহীন এবং ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে কামরাঙ্গীরচরের এসপিএ রিভার সাইড মেডিকেল সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, 'এসপিএ রিভার সাইড মেডিকেল সেন্টার' ৬২, হাসান নগর, ভাই ভাই সুপার মার্কেট আশ্রফাবাদ (আবু সাঈদের ভিটা বাজারস্থ), কামরাঙ্গীরচর, ঢাকা প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরে নিবন্ধিত নয়। অনিবন্ধিত প্রতিষ্ঠান পরিচালনা বেআইনি বিধায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, হাসপাতালটিতে ভুয়া চিকিৎসকের অপ-চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। এর বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ জানাতে পারতেন না। এসব ক্ষেত্রে কতিপয় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন হাসপাতালটিকে আগলে রাখতেন।

প্রসঙ্গত, কোনো মেডিকেল কলেজে পড়ালেখা না করলেও বিএমডিসির নম্বর জালিয়াতি করে এখানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন একাধিক ভুয়া চিকিৎসক। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে খোঁজ নিতে গেলে গত মঙ্গলবার (৯ আগস্ট) উল্টো ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও ভিডিও জার্নালিস্ট সাজু মিয়ার উপরে হামলা করে ক্লিনিকটির মালিক ডা. ওসমান ও তার কর্মীরা। পরে পুলিশের উপস্থিতিতে আবার পেটানো হয় সাংবাদিকদের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভুয়া চিকিৎসক
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক