১২ অগাস্ট, ২০২২ ১০:০৬ এএম

চমেক স্টাফ কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন: সভাপতি ইউছুফ, সম্পাদক সন্তোষ কুমার

চমেক স্টাফ কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন: সভাপতি ইউছুফ, সম্পাদক সন্তোষ কুমার
কমিটির সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্টাফ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির-২০২২ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউছুফ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার রুদ্র।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তৃমেসকস মিলনায়তনে চট্টগ্রামের জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া ফলাফল ঘোষণা করেন। 

কমিটির সহ-সভাপতি পদে মো. আবদুল আউয়াল সরকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের, অর্থ সম্পাদক পদে রাশেদা বেগম, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুর নুর, দপ্তর সম্পাদক নাছিমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওসমান সরোয়ার, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শওকত আলী, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কতুব উদ্দিন, নির্বাহী সদস্য মো. ফয়েজ উল্লাহ চৌধুরী ও মো. সুমন মিয়া নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনে কমিটির সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নির্বাচন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক