সারাদেশে ৫-১১ বছরের শিশুদের টিকাদান শুরু
মেডিভয়েস রিপোর্ট: পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলক এসব টিকা প্রথমে দেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থীরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে এ বয়সী শিশুদের দেশে গণহারে টিকাদান শুরু হতে পারে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খোরশেদ আলম জানিয়েছিলেন, আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে পরীক্ষামূলক শিশুদের করোনা টিকা কার্যক্রম। এরপর সামগ্রিক অবস্থা বিবেচনায় ২৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত প্রথম রাউন্ডের টিকাদান চলবে। এর দুমাস পর টিকার দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক প্রয়োগ শেষে এ মাসের শেষ সপ্তাহে দেশের ১২টি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা দেওয়ার কাজ চলবে। পরে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা প্রয়োগ করা হবে।
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেবিশেষ ব্যবস্থায় তৈরি ফাইজারের টিকা ব্যবহার করা হবে। বাংলাদেশে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা থেকে সুরক্ষায় ফাইজারের আরও ১৫ লাখ ডোজ করোনা টিকা সম্প্রতি অনুদান হিসেবে দেয় যুক্তরাষ্ট্র। ফাইজারের টিকার ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ দেশে আসে গত ৩০ জুলাই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে জনসংখ্যার ৭৬ শতাংশ করোনার টিকার প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। আর ২৩ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।
প্রসঙ্গত, গত এপ্রিলেই ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এ বয়সী প্রায় দুই কোটি ২০ লাখ শিশু রয়েছে।
-
০১ মার্চ, ২০২৩
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
১৭ সেপ্টেম্বর, ২০২২
-
০৯ অগাস্ট, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
৩০ জুলাই, ২০২২
-
২১ জুন, ২০২২
-
২২ এপ্রিল, ২০২২
-
১২ মার্চ, ২০২২