০৯ অগাস্ট, ২০২২ ০১:৫০ পিএম

দুই চিকিৎসককে সিভিল সার্জন পদে পদায়ন

দুই চিকিৎসককে সিভিল সার্জন পদে পদায়ন
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত দুই চিকিৎসককে সিভিল সার্জন পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’

সিভিল সার্জন হওয়া চিকিৎকরা হলেন, ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক