০৫ অগাস্ট, ২০২২ ০৯:২৪ পিএম

নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে মতবিনিময়

নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে মতবিনিময়
জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার প্রতিরোধে নওগাঁয় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন জার্মান প্রবাসী চিকিৎসক ও প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম আবু জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।

বক্তব্য রাখেন নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মুহাম্মদ রাইহানুজ্জাম সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আশেক হোসেন, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, আলোর ভূবন ট্রাষ্টি বোর্ডের ডা. হাসিন অনুপমা আজহারি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন।

এছাড়াও হারুন-অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, নবির উদ্দিন ও এমদাদুল হক প্রমূখ।

আলোচনায় চিকিৎসকরা ক্যান্সার প্রতিরোধে করনীয় ও স্বাস্থ্যবিধি নিয়ে নানা দিক তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নওগাঁ
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক