সিওমেকের দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
মেডিভয়েস রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আজ মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত শিক্ষার্থীরা হলেন, মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ।
জানা গেছে, ‘শনিবার দুপুরে হাসপাতাল এলাকায় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমনের কথা কাটাকাটি হয়। পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরবর্তীতে সোমবার রাতে মেডিকেল কলেজের পেছনে পেয়ে ইমন এবং তার সঙ্গে থাকা রুদ্র নাথের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। খবর পেয়ে সহপাঠীরা এসে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।’
জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
-
১২ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫