নতুন করে মেডিকেল কলেজ করা উচিত নয়: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো না থাকলে নতুন নতুন মেডিকেল কলেজ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যকরী সদস্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, পর্যাপ্ত শিক্ষক ও মন্ত্রণালয়ের শর্তাবলি পূরণ করতে না পারলে নতুন করে সরকারি-বেসরকারি কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া উচিত না।’
তিনি বলেন, ‘কোনো মেডিকেল কলেজে যদি শিক্ষক না থাকে, অবকাঠামো না থাকে নতুন করে অনুমোদন দেওয়া উচিত নয়। সরকারি বা বেসরকারি সব জায়গায় বিএমডিসির পক্ষ থেকে সময় মতো পরিদর্শনে যাবো, যদি দেখি শিক্ষক নেই, অবকাঠামো নেই। তাহলে সে মেডিকেল কলেজগুলো বন্ধ করার জন্য সরকারের কাছে অনুরোধ করবো। নতুন করে আর কোনো মেডিকেল অনুমোদন না পায়, সেদিকে সরকার যাতে দৃষ্টি দেন, আমরা তাদেরকে বিএমডিসির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।’
নিষেধাজ্ঞার পরেও দুটি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করছে, এ ব্যাপারে বিএমডিসির করণীয় কী-এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউর ভিসি বলেন, ‘বিএমডিসি থেকে কিছু সর্তকীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে বলা হয়, কোনো মানুষ যদি নামের আগে ডাক্তার লিখে, কিন্তু এমবিবিএস বা বিডিএস পাস করা না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন হলো দুই বছরের জেল। আর যে মেডিকেল কলেজে ভর্তি হবে, যার কোনো সনদ নেই। অর্থাৎ বিএমডিসি, বিশ্ববিদ্যালয় বা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন দিতে হবে, যেখানে বলা হবে এই মেডিকেল কলেজগুলো মান বা অবকাঠামো আছে। শিক্ষার্থীরা পড়াশোনার করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে। আর যেখানে না থাকে বিএমডিসির একটি কমিটি আছে, তারা বিভিন্ন মেডিকেল কলেজে পরিদর্শন করে। তারা দেখেন মেডিকেল কলেজে পড়াশোনার পরিবেশ আছে কিনা, অবকাঠামো আছে, শিক্ষক আছে কিনা, যদি না থাকে, যেখানে তিনজন থাকার কথা সেখানে একজন আছে। সেসব মেডিকেল কলেজ বন্ধ করার উদ্যোগ নেন।’
তিনি বলেন, ‘কিছু কিছু মেডিকেল কলেজ আছে আমরা যদি বন্ধও করে দেই, কোর্টের সহায়তা নিয়ে তারা শিক্ষার্থী ভর্তি করে। বিএমডিসির অনুমোদন না থাকলে আমরা কিন্তু তাকে রেজিস্ট্রেশন দেব না। ইন্টার্নশিপ করতে রেজিস্ট্রেশন লাগবে আর রেজিস্ট্রেশন না থাকলে তিনি ডাক্তার নয়। এজন্য আমরা বলবো, কোনো মেডিকেলে বিএমডিসি, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের অনুমোদন না থাকে দয়া করে সেখানে শিক্ষার্থীরা ভর্তি হবে না। এই যে দুটি মেডিকেল কলেজের কথা বললেন, সাতটি মেডিকেল কলেজের এমন অবস্থা ছিল, আমরা অনেকগুলো মেডিকেল বন্ধ করে দিয়েছি। যে দুটি ভর্তি নিচ্ছে, এই শিক্ষার্থীরা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না, তাদের টাকা জলে যাবে।’
-
৩০ জুলাই, ২০২২
-
২৯ জুলাই, ২০২২
-
১৬ ফেব্রুয়ারী, ২০২২
-
০৮ ফেব্রুয়ারী, ২০২২
-
০৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১৪ জানুয়ারী, ২০২২
-
১১ জানুয়ারী, ২০২২
-
২১ নভেম্বর, ২০২১
-
০৯ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১