২৫ জুলাই, ২০২২ ১১:১৬ এএম

ক্যাডারভুক্ত হলেন পরিবার পরিকল্পনার ৬১২ চিকিৎসক

ক্যাডারভুক্ত হলেন পরিবার পরিকল্পনার ৬১২ চিকিৎসক
আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৬১২ নন-ক্যাডার চিকিৎসক কর্মকর্তাগণকে ‘মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)/সমমান’ পদে ক্যাডারভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৪ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ (সংশোধিত ০২.০৩.২০২১) এবং `The Bangladesh Civil Service Recruitment Rules, 1981' (সংশোধিত ২৮.০৪.২০২২) এর আলোকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত নন-ক্যাডার চিকিৎসক কর্মকর্তাগণকে বিসিএস (পরিবার পরিকল্পনা) [কারিগরি (মেডিকেল)] ক্যাডার ‘মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)/সমমান’ পদে ক্যাডারভুক্ত করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তাগণ ক্যাডার পদে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর [email protected] ই-মেইলে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে কর্মরত থাকবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক