ভারতে করোনার নতুন ধরন পাওয়া গেছে: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনটি ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) ডব্লিউএইচওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)।
ডব্লিউএইচওর মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’
তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে ছারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’
ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা।
সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
-
১৩ মে, ২০২৬
-
১২ মে, ২০২৬
-
২৫ এপ্রিল, ২০২৬
বিস্তার দেশের ৯১ শতাংশ জেলায়
হামের উচ্চঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও
-
২৪ এপ্রিল, ২০২৬
-
১৫ নভেম্বর, ২০২৫
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা