১১০ দেশে বাড়ছে করোনা রোগী: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: ১১০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থানীয় সময় বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত এক সতর্কতায় সংস্থাটি জানায়, পরিস্থিতি বদলালেও করোনা মহামারি শেষ হয়ে যায়নি। খবর এএনআই।
বার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, করোনা নিয়ে গবেষণা হুমকির মুখে পড়েছে। কারণ, করোনার জিনোম সিকোয়েন্স কমে গেছে। ফলে অমিক্রন ও ভবিষ্যতে করোনার আরও ধরনগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।
গেব্রেয়াসুস বলেন, করোনা অনেক জায়গায় বিএ.৪ ও বিএ.৫ এ রূপ নিয়েছে। ১১০টি দেশে করোনার সংক্রমণ বেড়েছে। ফলে পুরো বিশ্বে করোনার সংক্রমণ ২০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যু বেড়েছে। তবে তুলনামূলকভাবে বিশ্বে মৃত্যুহার স্থিতিশীল আছে বলেও জানান তিনি।
করোনা ও বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুতে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে গেব্রেয়াসুস কমপক্ষে ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গত দেড় বছরে বিশ্বব্যাপী এক হাজার ২০০ কোটিরও বেশি টিকা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
ডব্লিউএইচওর প্রধান গেব্রেয়াসুস বলেন, নিম্ন আয়ের দেশগুলোর কয়েক লাখ মানুষ, হাজারো স্বাস্থ্যকর্মী ও বয়স্ক ব্যক্তিরা টিকার বাইরে রয়েছেন। এর অর্থ হলো, তাঁরা করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
মাত্র ৫৮ শতাংশ দেশ ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে বলে জানান গেব্রেয়াসুস। নিম্ন আয়ের দেশগুলোর এই লক্ষ্যে পৌঁছানো সহজ নয় বলে জানান তিনি। উদাহরণ হিসেবে রুয়ান্ডার কথা বলেন তিনি। দেশটিতে করোনার দ্বিতীয় টিকা নেওয়ার হার ৬৫ শতাংশের নিচে।
এ সময় মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়েও উদ্বেগ জানান গেব্রেয়াসুস। গেব্রেয়াসুসকে উদ্ধৃত করে ডব্লিউএইচও এক টুইটে বলেছে, গেব্রেয়াসুস মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। কারণ, এটি অন্তঃসত্ত্বা ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উদাহরণ হিসেবে তিনি নাইজেরিয়ার কথা বলেন। ২০১৭ সাল থেকে দেশটিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বছর সেখানে আরও বেশি সংক্রমণ দেখা গেছে।
৫০টির বেশি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এই সংক্রমণ অব্যাহত থাকবে।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
১৭ অক্টোবর, ২০২৬
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি
জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা
-
০৪ অক্টোবর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস