২৯ জুন, ২০২২ ০৯:৩১ এএম

জর্ডানে ক্লোরিন ট্যাংক বিস্ফোরণে নিহত ১৩, আহত দুই শতাধিক

জর্ডানে ক্লোরিন ট্যাংক বিস্ফোরণে নিহত ১৩, আহত দুই শতাধিক

মেডিভয়েস ডেস্ক: জর্দানের আকাবা সমুদ্রবন্দরে ক্লোরিন ট্যাংক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অন্তত ২৫১ জনের আহত হবার খবর পাওয়া গেছে৷ সোমবার (২৭ জুন) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বন্দরের একটি জাহাজে ক্রেনের সাহায্যে ক্লোরিন ভর্তি ট্যাংক বোঝাইয়ের সময় তা ছিড়ে জাহাজের ডেকে আছড়ে পড়ে। এতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে৷ ট্যাংকে প্রায় ২৫ টন ক্লোরিন ছিলো, যা জিবুতিতে রপ্তানির জন্য জাহাজে উঠানো হচ্ছিল।

জর্ডার টিভির টুইটারে দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়৷ এতে দেখা গেছে, একটি বিশাল ট্যাংক বোঝাইয়ের সময় তা ক্রেন থেকে ছিড়ে পড়ে৷ মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে হলুদ রংয়ের ক্লোরিন গ্যাস৷ ভিডিওতে বন্দর কর্মকর্তাদের দিক-বিদিক ছোটাছুটি করতে দেখা যায়৷ 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন৷ আরো অন্তত ২৫১ জন আহত হয়েছেন৷ তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহ দুর্ঘটনার পর পরই আকাবায় ছুটে যান৷ আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন৷ 

এ ঘটনায় আন খাসাওনেহের নির্দেশ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও