৪৪তম বিসিএস: প্রিলির ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশিত হবে। আজ বুধবার (২২ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) এক জরুরি সভা শেষে এ ফল প্রকাশিত হয়।
পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষা হবে আগামী ২২ অক্টোবর।
চলতি বছরের ২৭ মে ৪৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। এবারের বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।
গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
-
২৭ নভেম্বর, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
-
১৮ নভেম্বর, ২০২৪
-
২৬ অগাস্ট, ২০২৪