আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু ১ হাজার
মেডিভয়েস রিপোর্ট: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা যায়।
আজ (২২ জুন) একজন স্থানীয় কর্মকর্তার বরাদ দিয়ে বিবিসি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
বিবিসি সংবাদমাধ্যমে বলা হয়, ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসিকে বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পনটি অনুভূত হয়েছে।
রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্প পরবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে পাকতিকা প্রদেশের ধ্বংসস্তূপ বাড়িগুলোতে লোকজনের করুণ অবস্থা।
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা