১৪ জুন, ২০২২ ০৬:১০ পিএম

মেডিকেল কলেজগুলোতে ৭৫% শিক্ষার্থীই নারী: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল কলেজগুলোতে ৭৫% শিক্ষার্থীই নারী: স্বাস্থ্যমন্ত্রী
সাম্প্রতিক সময়ের করোনা নিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণের হার গত মাসেও যেখানে এক শতাংশের নিচে ছিল, সেটি বর্তমানে দুই শতাংশে উঠে গেছে। সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, আবারও হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয় আসবে, জায়গা হবে না।’

মেডিভয়েস রিপোর্ট: দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকাংশই নারী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকাংশই নারী। চিকিৎসা খাতে মোট শিক্ষার্থীর ৭৫ ভাগই নারী।  মেয়েরা এখন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। রাজনীতি, স্বাস্থ্য, খেলাধুলাতেও তারা ভালো করছে। আশা করব তারা আরও এগিয়ে আসবে।’

সাম্প্রতিক সময়ে করোনা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম, কিন্তু দেশে এখন আবার করোনা বাড়ছে। গত একমাস দেশে সংক্রমণের হার ছিল দশমিক ৬ শতাংশ, এখন সেটা ২ শতাংশে উঠে গেছে। প্রতিদিন যেখানে দৈনিক ৩০ থেকে ৩৫ জন রোগীর করোনা শনাক্ত হতো, এখন সেটা বেড়ে হচ্ছে ১৫০ থেকে ১৬০ জন। আমরা আশঙ্কা করছি, আমাদের যদি এই মুহূর্তে পরীক্ষা বাড়ে, তাহলে সংক্রমণের সংখ্যাও আরও বেড়ে যাবে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের জন্য একটা ভালো বিষয় হলো আমাদের কোনো হাসপাতালে এখন ২০ জনের বেশি রোগী নেই। কিন্তু আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাচল করছি, হাসপাতালে রোগী বাড়তেও সময় লাগবে না। তাই আমাদের স্বাস্থ্যবিধি নিয়ে আরও সতর্ক হতে হবে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন, এটি আমরা আশা করব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক