১৪ জুন, ২০২২ ১২:২৮ পিএম

আবারও করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো 

আবারও করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো 
এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) এক টুইট বার্তায় এ খবর জানান তিনি।

টুইটে ট্রুডো লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব ও সঙ্গনিরোধে থাকব। করোনার টিকা নেওয়া আছে, এ কারণে ভালোই বোধ করছি। তাই আপনাদের যদি টিকা না নেওয়া থাকে, তাহলে নিয়ে নিন। পারলে বুস্টার ডোজও নিন।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো তিনি করোনায় আক্রান্ত হয়েছিলন। সে সময় তাঁর তিন সন্তানের মধ্যে দু’জন করোনায় সংক্রমিত হয়।

করোনার হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য বলছে, করোনা মহামারি শুরুর পর থেকে কানাডায় ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের। সর্বশেষ গতকাল রোববার কানাডায় ৬৫৯ জন করোনায় আক্রান্ত হন। এই দিন মৃত্যু হয়েছে দুজনের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও