জুনিয়র কনসালটেন্ট পদে ২৯ চিকিৎসকের যোগদানপত্র গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জুনিয়র কনসালটেন্ট পদে ২৯ চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৩ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব এ,এফ,এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ৯ জুন ২০২২ তারিখের ৪৫.০০.০০০০.১৪৯.১২.০০১.২২-৪৯৪ প্রজ্ঞাপন মোতাবেক নিম্নবর্ণিত চিকিৎসকগণ তাদের নামের পার্শ্বে উল্লেখিত তারিখে সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবরে জুনিয়র কনসালটেন্ট পদে যোগদান (পূ্র্বাহ্নে) করেছেন এবং তাঁদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’
এ ২৯ চিকিৎসকদের মধ্যে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলেটেশন বিভাগে ১১ জন, চিল্ড্রেন ডেন্টিস্ট্রি বিভাগে সাতজন, পেডিয়াট্রিক নিউরোলজি এন্ড ডেভেলপমেন্ট বিভাগে দুইজন, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রেশন বিভাগে নয়জন যোগদান করবেন।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।