১১ জুন, ২০২২ ০৯:৪৫ পিএম

দেশে এখন গরিব আর খালি পায়ে মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন গরিব আর খালি পায়ে মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে এখন গরিব আর খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। প্রত্যেকের বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা ও গাড়ি, মোটরসাইকেল চলে।’

আজ শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় দুই হাজার ৮০০ ডলার। বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।’

তিনি বলেন, ‘আজকে ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনও ঘরে অন্ধকার নেই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা এবং প্রতিটি স্কুল পাকা ও স্কুলে বিদ্যুতের বাতি জ্বলছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’

নিজের সাফল্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘আমি চেষ্টা করেছি, দেশকে শান্তিতে রাখার জন্য। আমরা সন্ত্রাসবাদ, অন্যায়, দুর্নীতি ও মা-বোনদের সম্মানহানী বরদাশত করিনি। এসব আমরা কঠিন হস্তে দমন করেছি এবং আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে। সেই সঙ্গে মানিকগঞ্জ সারা বাংলাদেশে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলবো।’

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক