০১ জুন, ২০২২ ০৮:৪২ পিএম

শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশের ২২ লাখ ডলারের ওষুধ 

শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশের ২২ লাখ ডলারের ওষুধ 
অনুদানকৃত ওষুধগুলোর মধ্যে ৭৯টি অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারের দেওয়া ২২ লাখ ডলার মূল্যের ওষুধ শ্রীলংকায় পৌঁছেছে। শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী ডা. কেহেলিয়া রামবুকওয়েলারের কাছে এসব অনুদানের ওষুধ হস্তান্তর করেন বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম।   

আজ বুধবার (০১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউজওয়্যার।

অনুদানকৃত ওষুধগুলোর মধ্যে ৭৯টি অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। যেখানে অ্যান্টি-ক্যান্সার, অ্যান্টি-হাইপারটেনসিভ, অ্যান্টিবায়োটিক ওরাল এবং ইনজেকশন, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-মৃগীরোগ এবং অ্যান্টি-অ্যাজমাটিক ওষুধ রয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনার বলেছেন, এ কঠিন সময়ে শ্রীলংকাকে সহায়তা করতে পেরে বাংলাদেশ অত্যন্ত খুশি। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবেই অত্যান্ত ঘনিষ্ঠ ও সুসম্পর্ক রয়েছে। এ সহায়তা করার সুযোগ পেয়ে সম্মানিত বাংলাদেশ। 

তিনি বলেন, ভবিষ্যতে যে কোনো উপায়ে শ্রীলংকাকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সঠিক সময়ে অনুদানের জন্য হাইকমিশনার, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. কেহেলিয়া রামবুকওয়েলা। এ সময় দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী রামবুকওয়েলা শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ডাক্তার থেকে অন্যান্য কর্মীদের মধ্যে বিনিময় কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।

হাইকমিশনার ও মন্ত্রী দুই দেশ কীভাবে ওষুধ শিল্পে সহযোগিতা করতে পারে এবং চিকিৎসা শিল্পে মানবসম্পদ বিনিময় করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক