৩১ মে, ২০২২ ০৮:৫১ পিএম

বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চান বিএসএমএমইউ ভিসি

বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চান বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি করতে পারলে আমাদের মেডিকেল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএসএমএমইউর অধীনে যে ইনস্টিটিউটগুলোর কোনো ফ্যাকাল্টি নেই, সেখানে কোনও কোর্স থাকবে না। যেসব ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছে, সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ জনের জায়গায় ১০ জন, ১০ জনের জায়গায় ১২জন, ১২ জনের জায়গায় ১৬ জন বৃদ্ধি করে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই। বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি করতে পারলে আমাদের মেডিকেল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।’

আজ মঙ্গলবার (৩১ মে ) বিকেলে ঢাকা ক্লাবে বিএসএমএমইউর অর্থপেডিক্স সার্জারি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘অর্থপেডিক্স সার্জারি বিভাগে আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে। জাতির পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে অর্থপেডিক্স সার্জন এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।’

তিনি বলেন, ‘জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে গুরুত্ব দিয়েছেন। বিএসএমএমইউ‘র যারা গবেষণায় ভাল করবেন, তাদের পুরষ্কৃত করবে। গবেষণায় আগ্রহী করার জন্য বিএসএমএমইউ গবেষণা দিবসও পালন শুরু হয়েছে। যারা থিসিসে ভাল করবেন, তাদের মধ্যে সেরাদের পুরষ্কৃত করা হবে।’

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন। সেখানে বিএসএমএমইউর অনেক আবেদন রয়েছে। বিএসএমএমইউর অধীনে যেসব ইনস্টিটিউট রয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ও প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালসহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক