সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৬ দেশ ভ্রমণে সৌদির নিষেধাজ্ঞা
মেডিভয়েস ডেস্ক: গেল কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ১৬টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। নিষেধাজ্ঞা চলাকালে সৌদি আরবের নাগরিকেরা এই ১৬ দেশে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আসিরি। আজ সোমবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৬টি দেশ হলো—ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইন্দোনেশিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, লিবিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আসিরি মাঙ্কিপক্স প্রসঙ্গে বলেন, যেকোনো সন্দেহভাজন আক্রান্তের ঘটনা পর্যবেক্ষণ ও দেশে কেউ শনাক্ত হলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা সৌদি আরবের রয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই কম। এমনকি যেসব দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, সেসব দেশে আক্রান্তের সংখ্যা খুবই কম। তারপরও দেশে যেকোনো সময় এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা তো থাকছেই।
নিষিদ্ধ ছাত্রলীগে নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে রেজিস্ট্রেশন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
নিষিদ্ধ ছাত্রলীগে নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে রেজিস্ট্রেশন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত