১৫ মে, ২০২২ ০৮:২৯ পিএম
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. খুরশিদ জাহান মাওলা আর নেই
অধ্যাপক ডা. খুরশিদ জাহান মাওলা
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) গাইনি অনকোলজি বিভাগের প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক খুরশিদ জাহান মাওলা আর নেই। আজ রোববার (১৫ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. খুরশীদ জাহান মাওলা ২০০৯ সালে ৫৭ বছর বয়সে সরকারি চাকরি থেকে অবসর নেন। চলতি বছরই তাঁর গাইনি অনকোলজি সোসাইটির সভাপতির দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
ডা. খুরশীদ জাহান ইউরো-অনকোলজির পথিকৃৎ অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সালামের স্ত্রী। অধ্যাপক সালাম ছিলেন বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরো-অনকোলজির প্রথম চেয়ারম্যান।
অধ্যাপক ডা. খুরশিদ জাহান মাওলার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত