১২ মে, ২০২২ ০৯:১৯ পিএম

২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে পরীক্ষা সব বিষয়ে

২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে পরীক্ষা সব বিষয়ে
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩ সাল থেকে স্বাভাবিক সময়ের মতো সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, ২০২৩ সালের এই দুই পাবলিক পরীক্ষা ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসিতে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর থাকবে ৫০। অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।

করোনার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা চার মাস পিছিয়ে ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ অগাস্ট থেকে শুরুর কথা রয়েছে। এ বছর এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞানের পরীক্ষা নেয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে। এসএসসি ও এইচএসসিতে এবার ২ ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশে প্রথমবারের মতো করোনার প্রকোপ দেখা দেয়ায় ২০২০ সালে এইচএসসি পরীক্ষা হয়নি। ওই বছর এইচএসসিতে সবাইকে পাস করিয়ে দেয়া হয়েছিল। তবে ২০২১ সালে এসএসসি ও এইচএইচএসসি দুই পরীক্ষাই হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক