২৮ এপ্রিল, ২০২২ ০৪:১১ পিএম

ভুয়া সনদে নিবন্ধন: দুই প্রতারকের বিরুদ্ধে বিএমডিসির মামলা, রেজিস্ট্রেশন বাতিল

ভুয়া সনদে নিবন্ধন: দুই প্রতারকের বিরুদ্ধে বিএমডিসির মামলা, রেজিস্ট্রেশন বাতিল
সেই সাথে তাদেরকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখতে ও চিকিৎসক হিসেবে পরিচয় না দিতে নির্দেশ দিয়েছে বিএমডিসি।

মেডিভয়েস রিপোর্ট: রাশিয়ার একটি প্রতিষ্ঠানের এমবিবিএসের ভুয়া সনদ দিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন গ্রহণ করায় দুই প্রতারকের বিরুদ্ধে মামলা ও রেজিস্ট্রেশন বাতিল করেছে প্রতিষ্ঠানটি। সেই সাথে তাদেরকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখতে ও চিকিৎসক হিসেবে পরিচয় না দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত দুইজন প্রতারণাপূর্বক দ্য সেইন্ট প্যার্টার্সবাগ স্টেইট মেডিকেল একাডেমি, রাশিয়ার ভুয়া সার্টিফিকেট দাখিল করে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করেছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।’

দুই প্রতারক হলেন, ঢাকার কেরানীগঞ্জের মো. ওয়াহিদুজ্জামান ও কুমিল্লার দীনেশ চন্দ্র দেবনাথ। তাদের বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর হলো যথাক্রমে A-42572 ও A-42573।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় তারা নিজেদেরকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি চিকিৎসা কার্য চালিয়ে যায়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক