০৬ এপ্রিল, ২০২২ ১২:৫৮ পিএম

অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে ২২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে ২২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
মঙ্গলবার (৫ এপ্রিল) অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের (এএমসি) লাইন ডাইরেক্টর ডা. মো. আবু জাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে (এএমসি) ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, হিসাব সহকারী, কম্পাউন্ডারের ২২৬ পদে অস্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (৫ এপ্রিল) অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের (এএমসি) লাইন ডাইরেক্টর ডা. মো. আবু জাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি HPNSP (২০১৭-২০২৩) এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) শীর্ষক অপারেশন প্লানের অন্তর্ভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদের জন্য (জুন-২০২৩) নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তানুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকরে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ প্রতি আবেদনের জন্য ৫০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটকের  মাধ্যমে ৭২ ঘণ্টার মাধ্যে পাঠাতে হবে। ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক