০২ এপ্রিল, ২০২২ ১০:৫৩ এএম

ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান বিএসএমএমইউর

ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান বিএসএমএমইউর

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউর) অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর নাক কান গলা ও হেড অ্যান্ড সার্জারি বিভাগের ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই ২০২২ থেকে এক বছর মেয়াদী ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’ এর জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা:

১. অটোল্যারিংগোলজি বিষয়ে এমএস বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রি।

২. বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০ জুন ২০২২ তারিখের মধ্যে)।

৩. সরকারি-বেসরকারি সব প্রার্থী আবেদন করতে পারবে।

শর্তাবলী:

১. কোর্সটি সার্বক্ষনিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষনিকভাবে হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।

২. কোর্স ফি দশ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

৩. কোর্স শুরুর সময় হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশনের একাউন্টে দশ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময়:

ফরম ফি বাবদ দুইশত টাকা প্রদান কের ২১ মার্চ ২০২২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহ করা যাবে (রুম নং-৭০৬, ব্লক-সি, সাত তলা)। আবেদনপত্র জমার শেষ সময় ৩০ এপ্রিল ২০২২।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক