৩১ মার্চ, ২০২২ ০৪:৩৪ পিএম
স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার পেল ঢামেকসহ সরকারি তিন মেডিকেল
বিশেষ ক্যাটাগরিতে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। এতে পুরস্কার পেয়েছে তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে হাসপাতালগুলোর পরিচালকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল হলো—ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
এই বিভাগের সর্বাধিক পঠিত