২৭ মার্চ, ২০২২ ০৯:৩২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র নতুন পরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র নতুন পরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন
অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের (এমআইএস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শাহাদাত হোসেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ রোববার (২৭ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-২ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’ 

জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত