২০ মার্চ, ২০২২ ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু, শনাক্ত ৮২

২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু, শনাক্ত ৮২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন রোগী। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৭ জন। এ সময় ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন।

আজ রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৮৩৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক