১৩ মার্চ, ২০২২ ১০:১৯ এএম

চীনে দুই বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক শনাক্ত

চীনে দুই বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক শনাক্ত

মেডিভয়েস ডেস্ক: চীনে একদিনে তিন হাজার চারশো জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দুই বছরের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যার এটি সর্বোচ্চ রেকর্ড।

আজ শনিবার (১৩ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ চীনের সাংহাই প্রদেশের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়েছে দেশটির ১০টির মতো প্রদেশে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন রোববার (১৩ মার্চ) জানিয়েছে, দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয় অন্তত তিন হাজার ৩৯৩ জনের। এটি ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। কয়েক বছরে করোনা বারবার ধরন বদলে আবারও সংক্রমণ ঘটিয়েছে। এদিকে, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও