১২ মার্চ, ২০২২ ১১:১১ পিএম

শূকরের হৃদপিণ্ড বসানো সেই ব্যক্তি মারা গেছেন

শূকরের হৃদপিণ্ড বসানো সেই ব্যক্তি মারা গেছেন
চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে থেকে ডেভিড বেনেটের অবস্থা খারাপ হতে শুরু করেছিল।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বে প্রথমবারের মতো শূকরের হৃদপিণ্ড বসানো মার্কিন নাগরিক ডেভিড বেনেট মারা গেছেন।

বুধবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে মারা গেছেন। তবে ঠিক কি কারণে তিনি মারা গেছে এর কারণ জানাননি চিকিৎসকেরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে থেকে ডেভিড বেনেটের অবস্থা খারাপ হতে শুরু করেছিল।

জানুয়ারি মাসে বেনেটের শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সাত ঘণ্টা ধরে চলা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচারের ৩ দিন পরেও ডেভিড বেনেট বেশ সুস্থ রয়েছেন।

সে সময় ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনে এক বিবৃতিতে সার্জন বার্টলে গ্রিফিথ বলেন, অঙ্গপ্রত্যঙ্গ স্বল্পতার সমাধানে এই অস্ত্রোপচার বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও