০৯ মার্চ, ২০২২ ১২:১৩ পিএম

বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠলো

বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠলো
১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ঢুকতে আরটি-পিসিআর ল্যাবে করোনা টেস্ট বাধ্যতামূলক ছিল। করোনা সার্টিফিকেট ছাড়া কাউকে দেশত্যাগ ও দেশের ভেতরে ঢুকতে দেয়া হতো না। কিন্তু সেই নিষেধাজ্ঞা থাকছে না। কোনো যাত্রীর করোনার দুই ডোজ টিকা দেওয়ার সনদ থাকলেই তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

মঙ্গলবার ৮ (মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গ্রুপ ক্যাপ্টেন জিয়াউল কবির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, এখন থেকে কোনো যাত্রী বাংলাদেশে ঢুকতে হলে করোনা টেস্ট করতে হবে না। শুধু দুই ডোজ করোনা টিকা দেওয়ার সনদ থাকলেই চলবে।

এতে আরও বলা হয়েছে, কেউ যদি যাত্রা পথে করোনায় আক্রান্ত হয় তবে তাকে আইসোলেশন এ থাকতে হবে। সরকার নির্ধারিত ফি দিয়ে সে ব্যক্তি সাত দিনের আইসোলেশন করবেন। ১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে।

নির্দেশনা আরও বলা হয়, প্রতিটি উড়োজাহাজে করোনা আক্রান্ত রোগী আছে এমন সন্দেহজনক হলে সেই ব্যক্তিকে বিজনেস ক্লাসের কেবিনে থাকার ব্যবস্থা করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক